শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৩

শিরোনাম :
বরিশালে এস আই’র বিরুদ্ধে চাঁদাদাবীর মিথ্যে অভিযোগ করায় ইটভাটার মালিক গ্রেফতার

বরিশালে এস আই’র বিরুদ্ধে চাঁদাদাবীর মিথ্যে অভিযোগ করায় ইটভাটার মালিক গ্রেফতার

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় থানার উপ-পরিদর্শক গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে এএসপির কাছে চাঁদাবাজীর অভিযোগ করতে গিয়ে এক ইটভাটার মালিক গ্রেফতার হয়েছেন। জানা গেছে বানারীপাড়ার বাইশারী গ্রামের অবৈধ ইটভাটার মালিক নুরুল ইসলাম গোমস্তা মঙ্গলবার বিকেলে জেলা সহকারী পুলিশ সুপার (উজিরপুর-মুলাদী সার্কেল) কামরুল আহসানের কাছে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবীর (ঘুষ) অভিযোগ করেন। পরে অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় এবং অভিযোগকারী নুরুল ইসলাম বানারীপাড়া থানায় সি আর ১১৪/১৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হওয়ায় তাকে সেখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশি জিঙ্গাসাবাদে নুরুল ইসলাম জানান উপজেলা আওয়ামীলীগের এক শীর্ষ নেতার পরামর্শে সে থানার কমিউনিটি পুলিশিংয়ের সিপিও (উপ-পরিদর্শক) গাজী নজরুল
ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন।প্রসঙ্গত উপজেলার বাইশারী গ্রামে লোকালয়ের মধ্যে অবৈধ ইটভাটা নির্মাণ করায় নুরুল ইসলাম গোমস্তা ও তার ভাই বাবুল গোমস্তার বিরুদ্ধে বাইশারীর সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজেম আলী হাওলাদারের বাবা সাবেক ইউপি সদস্য সেকেন্দার আলী হাওলাদার জনস্বার্থে জেলা পরিবেশ অধিদপ্তর,ইউএনও ও ওসি সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল গোমস্তা বানারীপাড়া থানায় খুন-জখম হুমকির মিথ্যা অভিযোগ এনে শতবর্ষী সেকেন্দার আলীর বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন।পাল্টাপাল্টি এ অভিযোগ তদন্তের দায়িত্ব পান উপ-পরিদর্শক গাজী নজরুল ইসলাম। পুলিশকে প্রভাবিত করতে ব্যর্থ হয়ে নিজেরা অভিযোগ থেকে বাঁচতে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net