শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫০

শিরোনাম :
বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি
বরিশালে ৫ দোকান পুড়ে ছাই : ২৫ লাখ টাকার ক্ষতি

বরিশালে ৫ দোকান পুড়ে ছাই : ২৫ লাখ টাকার ক্ষতি

dynamic-sidebar

বরিশালের উজিরপুর বন্দরে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। আজ দুপুরে এই অগ্নিকাণ্ডে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দমকল বাহিনী আসতে বিলম্ব হওয়ায় ক্ষতি বেশি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের বাবুল খলিফার লেপ তোষকের দোকান থেকে দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী কবির সরদারের ডায়মন্ড হাউস, সালাম হাওলাদারের হাওলাদার কসমেটিকস, বিমল কুন্ডুর নারায়ন মেডিকেল হল এবং কাজলের কাজল হোমিও হলে।

খবর পেয়ে বরিশাল,
উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই ওই ৫টি দোকান ভস্মিভূত হয়।

উজিরপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল হক সিকদার অভিযোগ করেন, দমকল বাহিনী দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তার দাবি, আগুনে ব্যবসায়ীদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে খবর পেয়েই দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net