, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
ডন-থ্রি নিয়ে প্রযোজকের বক্তব্য

ডন-থ্রি নিয়ে প্রযোজকের বক্তব্য

dynamic-sidebar

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ডন। এর প্রথম দুই সিনেমার সাফল্যের পর ডন-থ্রি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। খুব শিগগির এর কাজ শুরু করবেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রযোজক রিতেশ সিধওয়ানি।

ডন ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো প্রযোজনা করে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রিতেশ। এ সময় ডন-থ্রি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোনো সিক্যুয়েল অথবা প্রিক্যুয়েল কিংবা তৃতীয় পার্ট, যেমন ধরুণ ডন, এখানে চরিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনকি আমিও এর জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি কিন্তু আমি মনে করি আমাদের সঠিক চিত্রনাট্য খুঁজে বের করতে হবে।’

তিনি আরো বলেন, ‘যদি প্রশ্ন করেন, সিনেমাটি নির্মাণ হচ্ছে কিনা? এর উত্তর, হ্যাঁ। আমি সঠিক সময়টি বলতে পারব না। আমরা ডন-থ্রি নিয়ে খুব গুরুত্ব সহকারে ভাবছি এবং বিভিন্ন আইডিয়া এক করার চেষ্টা করছি। আমরা এটি নির্মাণ করব এবং আশা করছি খুব শিগগির।’

ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ২০১১ সালে মুক্তি পায় ডন-টু। দুটিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করনে শাহরুখ। তবে এবার সিনেমায় কারা থাকছেন তা এখনো নিশ্চিত নয়। এর আগে এ প্রসঙ্গে ফারহান আখতার বলেছিলেন, ‘আমি এখনো কোনো চিত্রনাট্য তৈরি করিনি। তাই কে কে থাকবেন তা বলা খুব কঠিন। তবে শাহরুখ অবশ্যই থাকবেন। এছাড়া অন্যান্যদের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। এটি নির্ভর করবে চিত্রনাট্যতে কোন কোন চরিত্র থাকছে তার ওপর।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net