বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৩

শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে ‘মৃত্যুফাঁদ’
স্থানীয় ক্রিকেটারদের জন্য সুজনের লড়াই

স্থানীয় ক্রিকেটারদের জন্য সুজনের লড়াই

dynamic-sidebar

বিপিএলে ম্যাচে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানোয় দেশি ক্রিকেটাররা সুযোগ কম পাচ্ছেন! সুযোগ পেলেও নিজেদের পছন্দের জায়গায় খেলতে পারছেন না! আবার সুযোগগুলোকেও অনেকে কাজে লাগাতে পারছে না।

সব মিলিয়ে বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত চোখে লাগার মতো পারফরম্যান্স দুই-তিনটি থাকলেও বড় কোনো অর্জন নেই স্থানীয় ক্রিকেটারদের। স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতি এবং পর্যাপ্ত সুযোগ করে দিতে বিপিএল গভর্নিং কাউন্সিল নতুন করে দেশিয় ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর আদলে হতে পারে এ টু্র্নামেন্ট। বিপিএল গভর্নিং কাউন্সিল এ টুর্নামেন্টের পরিকল্পনা এখন করলেও দুই বছর আগের থেকে এ টুর্নামেন্টের লড়াই করছেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলাপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। কিন্তু তা আলোর মুখ দেখেনি।

আজ ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের ম্যাচ শেষে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন,‘স্থানীয়দের নিয়ে টুর্নামেন্টের জন্য আমি দুই বছর ধরেই সংগ্রাম করছি। টি-টোয়েন্টি এখন খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট। এটার বিশ্বকাপ আছে। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে সিলেটে বিজয় দিবস টি-টোয়েন্টি টুর্নামেন্ট করেছিলাম। সেটা খুব সাড়া ফেলেছিল, অনেক পারফর্মার বেরিয়ে এসেছিল।বিপিএলের আগে যদি ওই টুর্নামেন্ট করা যায়, স্থানীয় ক্রিকেটারদের জন্য একটা ওয়ার্মআপ হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সুযোগ হবে নতুন খেলোয়াড় খুঁজে পাওয়ার। তরুণ খেলোয়াড়দের জন্য এটা খুব ভালো হবে। নতুন তারকা খোঁজার জন্য দারুণ একটা টুর্নামেন্ট হবে।’

‘বিপিএল বিদেশি ক্রিকেটাররা পাঁচটি জায়গা দখল করে রেখেছে।আমাদের ছেলেরা এত টি-টোয়েন্টি খেলে না যেটা কাইরন পোলার্ড, এভিন লুইস, সুনিল নারিনরা খেলে। ওরা খুব অভিজ্ঞ, ওদের কাছে এটা মুখস্ত খেলা, আমাদের কাছে সেটা নয়। আমাদের ছেলেরা গিয়েই প্রথম বলে ছয় মারতে পারে না এটা বলছি না, কিন্তু নিয়মিত অনুশীলনটা আমাদের নেই।’- যোগ করেন খালেদ মাহমুদ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net