বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৮

শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার হুমকির মুখে কুয়াকাটা সৈকতের ট্যুরিস্ট পুলিশ বক্স শাপলাই এখন বরিশালের শত শত পরিবারের জীবিকার অবলম্বন বরিশালে দুই সড়কে জলাবদ্ধতা কমছেই না ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে ‘মৃত্যুফাঁদ’

ওয়ানডে ম্যাচ, একাই করলেন ৪৯০!

dynamic-sidebar

৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরিই তো বড় কীর্তি। অথচ ক্লাব পর্যায়ের ক্রিকেটে একজন খেলোয়াড় ওয়ানডে ম্যাচেই কি না খেললেন ৫০০ ছুঁই ছুঁই রানের ইনিংস! বিস্ময়কর হলেও এটিই সত্যি। দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ক্রিকেটার শেন ড্যাডসওয়েল শনিবার ৪৯০ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন।

ক্রিকেট সাউথ আফ্রিকার ওয়েবসাইট অনুযায়ী, ক্লাব ক্রিকেটের ম্যাচে শনিবার মুখোমুখি হয় নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি পুকে ও পোচ ড্রপ একাদশ। সেই ম্যাচটিতে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটির হয়ে বিস্ময় লাগানো ইনিংস উপহার দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ড্যাডসওয়েল।

৫০ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৬৭৭ রানের পাহাড় গড়ে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি। ১৫১ বলে ৫৭টি ছক্কা এবং ২৭টি চারের সাহায্যে ৪৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ড্যাডসওয়েল।

জবাবে ব্যাটিংয়ে নেমে পোচ ড্রপ একাদশ ৯ উইকেট হারিয়ে সাকল্যে ২৯০ রান করতে সক্ষম হয়। ফলে ৩৮৭ রানের বড় ব্যবধানে জয় পায় নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net