মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৭

দাবাং থ্রি মাতাবেন সানি লিওন

dynamic-sidebar

বলিউড তারকা সানি লিওনের বেশ সুসময় যাচ্ছে। বলিউডে প্রথম দিকের প্রতিকূলতাকে কাটিয়ে নিজের অবস্থানকে শক্ত করে নিয়েছেন সানি। আর এমন সময়ে আরো একটি সুখবর পেলেন সানি। সালমান খান অভিনীত ‌‘দাবাং ৩’ ছবিটিতে দেখা যেতে পারে তাকে।

সানি সম্প্রতি ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘তেরা ইন্তেজার’র প্রচারণা নিয়ে। ছবিটিতে তার বিপরীতে কাজ করেছেন আরেক তারকা আরবাজ খান। আর সে ছবির প্রচারণাতে গিয়েই ‘দাবাং ৩’ এ সানিকে রাখার কথা জানালেন আরবাজ খান।

তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে সানি দিন দিন পারদর্শী হয়ে উঠেছেন। তার সাথে আমার আরো কাজ করার ইচ্ছা আছে। আশা করছি ‘দাবাং ৩’- এও আরও একবার সানির সঙ্গে কাজ করার সুযোগ হবে।’

‘দাবাং’ ছবির প্রথম দুটি সিক্যুয়ালের আইটেম গানে নেচেছিলেন আরবাজের সাবেক স্ত্রী মালাইকা অরোরা। চলতি বছরের শুরুতে দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাই অনেকের ধারনা ‘দাবাং ৩’ ছবিতে মালাইকার বদলে সানিকে দিয়েই মাতাবেন আইটেম গানে।

আগামি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘দাবাং ৩’ ছবির শুটিং। যথারীতি কেন্দ্রীয় চরিত্রে থাকবেন প্রথম দুই সিক্যুয়ালের নায়ক সালমান খান ও তার নায়িকা সোনাক্ষি সিনহা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net