, ,

শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী

শেবাচিমে অবারো ইন্টার্নিদের হাতে স্বজন নির্যাতিত

dynamic-sidebar

রোগীর পেটে লাথী এবং তার স্বামী ও ভাইকে মারধরের ঘটনার একদিন না যেতেই আবারো রোগীর এক স্বজনকে রুমের মধ্যে আটকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। হামলা ও নির্যাতনের শিকার যুবকের নাম সোহেল খান (৩২)। সে নলছিটির বাসি।
সোহেল জানান, সপ্তাহখানেক পূর্বে তার মাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। তিন দিন পূর্বে তার নাম কাটা হলেও ছাড়পত্র দেয়া হয়নি। বিষয়টি নিয়ে গত তিনদিন
ঘোরাঘুরির পরে রোববার পুনরায় ছাত্রপত্র এবং মায়ের ওষুধ লিখে দেয়ার জন্য মেডিসিন ওয়ার্ডের চিকিৎসকের কক্ষে যান।
এতে ক্ষিপ্ত হয়ে ইন্টার্নিরা তাকে গালমন্দ এবং পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। এর প্রতিবাদ করায় ইন্টার্নিরা তাকে রুমের মধ্যে আটকে মারধর করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, চিকিৎসকদের অভিযোগ সোহেল নামের যুবক তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এজন্য তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে। কিন্তু কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net