, ,

বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতীর মৃত্যু!

বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতীর মৃত্যু!

dynamic-sidebar

বরিশাল কেন্দ্রীয় কারাগারের আব্দুল গনি হাওলাদার (৭০) নামের (হাজতী নং ৭৪২৫/১৭) এক হাজতী’র মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মেহেন্দেগঞ্জ উপজেলার কাজিরহাট থানার এক‌টি হত্যা মামলার আসামী এবং একই উপজেলার পশ্চিম রতনপুর গ্রামের মৃত দরবেশ হাওলাদারের ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা। জানা‌গে‌ছে, আপন ভাতিজা হত্যা মামলার আসামী আব্দুল গনি। দীর্ঘ‌দিন ধ‌রে পলাতক থাকার প‌রে আদাল‌তে জা‌মিন আ‌বেদন কর‌লে বেশ কিছু‌দিনপু‌র্বে তা‌কে জেল হাজ‌তে প্রেরন করে। শেবাচিম হাসপাতা‌লের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, আব্দুল গনি শ্বাস‌ কষ্ট এবং হৃদ রোগ সহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলো। গত ১৮ নভেম্বর তার স্বাশকষ্ট বেড়ে গেলে ওইদিনই দুপুর ২টা ৪০ মিনিটে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের অধিনে ভর্তি করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হাজতী গনি হাওলাদারের স্বজনদের খবর দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net