, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
সালমানের স্ত্রী-সন্তান থাকে বিদেশে!

সালমানের স্ত্রী-সন্তান থাকে বিদেশে!

dynamic-sidebar

কবে বিয়ে করবেন সালমন খান? এমন প্রশ্ন সব সময়ই বলিউডে ঘোরাফেরা করে। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্য কিংবা ক্যাটরিনা আবার এখন চলছে ইউলিয়া।

ভাইজানের জীবনে একের পর এক বান্ধবীর প্রবেশ ঘটেছে, কিন্তু স্থায়ী হয়নি। আর তাই বলিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর কবে বিয়ে করবেন, তা নিয়ে জল্পনার অন্ত নেই।

কিন্তু, সম্প্রতি বেশ কয়েকটি সূত্র থেকে একটু অন্যরকম দাবি করা হচ্ছে সালমনের বিয়ে নিয়ে।

বিভিন্ন সোশ্যাল সাইটে সম্প্রতি সালমনের বিয়ে নিয়ে বেশ কিছু তথ্য ছড়ানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু মানুষ দাবি করেছেন, সালমন বিবাহিত। তাঁর স্ত্রী ভারতীয় নন, তিনি বিদেশে থাকেন।

এমনকী, সালমনের নাকি এক সন্তানও রয়েছে বলে দাবি করা হচ্ছে।

এখানেই শেষ নয়, সালমনের স্ত্রী-সন্তানের কথা তাঁর কাছের মানুষরা জানেন বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি সালমন কেন বিয়ে করতে পারেন না? তিনি তো একজন মানুষ। তাই তাঁরও স্ত্রী-সন্তান থাকতে পারে- এমন মতামতও শোনা যাচ্ছে।

সম্পর্ক নিয়ে বরাবরই বেশ খোলামেলা সালমন খান। সে ঐশ্বর্য রাই-এর সঙ্গে ব্রেকআপের পর বিবেক ওবরয়কে হুমকি দেওয়া হোক কিংবা ক্যাটরিনার জন্য রণবীরের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছে যাওয়া, সব সময়ই জীবনকে প্রায় ‘খোলা খাতা’-র মতো প্রকাশ করা সালমন কি না বিয়েটাই সেরে ফেললেন চুপি চুপি! এমনটাও কি সম্ভব?

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net