বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৪

শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত আশ্রায়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘরে কষ্টের বসবাস, ২৬ বছরেও মেলেনি সংস্কার
বরিশালে ৬ বছরের শিশুকে ধর্ষণ করলেন ৬০ বছরের বৃদ্ধ!

বরিশালে ৬ বছরের শিশুকে ধর্ষণ করলেন ৬০ বছরের বৃদ্ধ!

dynamic-sidebar

বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত কালু মিস্ত্রি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়- শুক্রবার উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমহনা বাজার সংলগ্ন মরিচবুনিয়া গ্রামে সবাই যখন মসজিদে জুমার নামাজরত ঠিক তখন স্ব-মিল শ্রমিক কালু মিস্ত্রি (৬০) তার নাতনীর বয়সী একই বাড়ির রফিকুল ইসলাম বাহাদুরের শিশু কন্যা স্থানীয় নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থীকে (৬) বাড়ির পরিত্যাক্ত ঘরে ডেকে নেন।

পরবর্তীতে সেখানে আটকে নানা ভয়ভীতি দেখিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করেন। ওই সময় ওই শিশুর ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে ধর্ষক কালু মিস্ত্রী দৌঁড়ে পালিয়ে যান। পরবর্তীতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় কালু মিস্ত্রিকে আটক করে থানায় নিয়ে আসেন।

ওসি মো. সাজ্জাদ হোসেন জানান- কালু মিস্ত্রিকে তাৎক্ষণিক আটক করা হয়েছে। এ ব্যাপারে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রক্তক্ষরণের ফলে অসুস্থ ওই শিশুকে চিকিৎসা করানো হবে বলেও তিনি জানান। এদিকে বৃদ্ধ হাতে শিশু ধর্ষণের ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net