, ,

শিরোনাম :
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
মিসরে মসজিদে হামলা : নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

মিসরে মসজিদে হামলা : নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

dynamic-sidebar

মিসরের উত্তর সিনাই প্রদেশের মসজিদে গুলি ও বোমা হামলায় নিহতে সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির নর্থ সিনাই প্রদেশে জুমার নামাজ আদায়ের সময় এ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও ১৩০ জন আহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ এ কথা জানিয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, মুসল্লিরা জুমার নামাজ আদায়কালে তাদের লক্ষ্য করে চারটি গাড়ি থেকে গুলি চালনো হয়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মিসরের সংঘাতময় ওই অঞ্চলে এটা অন্যতম ভয়াবহ হামলা। কেউ ঘটনার দায় স্বীকার করেনি। তবে ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সাক্ষাৎ করেছেন।

২০১৩ সাল থেকে অঞ্চলটিতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে আসছে মিসর সরকার। এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সমর্থকরা ছিল হামলার টার্গেট। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। এর আগে সিনাইয়ে জঙ্গিদের গ্রেফতারের জন্য মিসরের নিরাপত্তা বাহিনী অ্যামবুশে গেলে পাল্টা আক্রমণে ৫০ পুলিশ নিহত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net