বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। শাহরুখ খান অভিনীত এই সিরিজটির তৃতীয় কিস্তি নির্মিত হচ্ছে। আগের দুই সিনেমার মতো এতেও প্রিয়াঙ্কা চোপড়াকে নায়িকা হিসেবে দেখা যাওয়ার কথা ছিলো।
কিন্তু গুঞ্জন চাউর হয়েছে প্রিয়াঙ্কা-শাহরুখের ঠান্ডা যুদ্ধ এখনো মেটেনি। তাই ‘জংলি বিল্লি’ হিসেবে বিকল্প খুঁজতে হচ্ছে নির্মাতাদের। প্রিয়াঙ্কার পরিবর্তে ডন-থ্রি সিনেমায় দীপিকা পাড়ুকোনকে নেয়ার কথাই বেশি ভাবছেন বলে শোনা যাচ্ছে। ছবিটির ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সূত্রের দেয়া তথ্যমতে, শাহরুখ ও প্রিয়াঙ্কার সমস্যা মেটানোর চেষ্টা করেছিলেন নির্মাতারা। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হচ্ছে না। তাই নায়িকার পরিবর্তন ঘটবে। এতে দেখা যাবে হয়তো দীপিকাকেই। তবে কিছুই নিশ্চিত নয় এখনো।
প্রসঙ্গত, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। এরপর ২০১১ সালে মুক্তি পায় ডন-টু। আগের সিনেমাগুলোর মতো এবারো প্রযোজনায় থাকছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply