বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০১

শিরোনাম :
বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত
বরিশালে জাতীয় আয়কর দিবস ও আয়কর র‌্যালি অনুষ্ঠিত

বরিশালে জাতীয় আয়কর দিবস ও আয়কর র‌্যালি অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশালে জাতীয় আয়কর দিবস ২০১৭ উপলক্ষে আয়কর র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়কর দিবস উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড.তালুকদার মোঃ ইউনুস বলেন,দেশের ৮০ভাগ অর্থ আসে আয়কর থেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের নিজস্ব অর্থায়ন থেকে আজ পদ্বা সেতুর নির্মান করছেন।
এদেশে বঙ্গবন্ধুর নৌকা বিজয়ী হয়েছে বলে যুদ্বাপরাধীদের বিচার হয়েছে সেই সাথে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সন্ত্রাস ও ক্ষুদা মুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি।

তিনি আরো বলেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন ১৭ বছর আর অন্য খুনি,স্বৈরাচার,রাজাকাররা ১৮বছর দেশ পরিচালনা করেছে জনগনই বিচার করবে কার সময়ে বাংলাদেশের অগ্রযাত্রা বেশী হয়েছে।আমরা ২০২১ সালের পূর্বেই একটি মধ্যম আয়ের দেশে পরিনত হব।

বরিশাল কর অঞ্চল প্রধান মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী আরো বক্তব্য রাখেন বরিশাল স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন।

আয়কর দিবস উপলক্ষে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে আয়কর দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস সহ কর অঞ্চল প্রধান মোহাম্মদ জাহিদ হাসান।

পরে ক্লাব রোড কর ভবন থেকে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কর ভবন এলাকায় গিয়ে শেষ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net