সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫১

শিরোনাম :
বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ
উজিরপুরে সমাজকল্যান মন্ত্রী রাশেদ খান মেনন- শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর

উজিরপুরে সমাজকল্যান মন্ত্রী রাশেদ খান মেনন- শিক্ষার মান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধিঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রী ও ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খাঁন মেনন-এমপি বরিশালের উজিরপুরে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার পাশের হার ও একাডেমিক ভবন বৃদ্ধি করলেই হবেনা, শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন গুরুত্বপুর্ন পদক্ষেপের কারনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। নারীর ক্ষমতায়ন অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালের নির্বাচনে এই উন্নয়নের সরকারকে ক্ষমতায় বসাবেন! নাকি বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাতœক রাজনীতিবীদদের ক্ষমতায় বসাবেন। গতকাল উপজেলার মশাং মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল ২ আসনের এমপি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, ৩ আসনের এমপি এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। আরো উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টির নেতা অধ্যাপক নজরুল হক নিলু, ফিরোজ খান, দেলোয়ার মাষ্টার,কেন্দ্রীয় ছাত্রমৈত্রির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, এ্যাডঃ মইনুদ্দিন বাদল। এর পূর্বে কালবিলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিমল করাতির সভাপতিত্বে সমাজকল্যান মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ ছাড়া মন্ত্রীর মামা বাড়ী মশাং খন্দকার বাড়ী নানা-নানীর কবর জিয়ারত করে বিকেল ৪ টায় শিকারপুর বন্দরে সংক্ষিপ্ত সভা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net