বিনোদন ডেস্ক:আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কলকাতায় আয়োজিত লাইভ মিউজিক্যাল কনসার্টে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও নতুন প্রজন্মের সংগীতশিল্পী ঐশী।
ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ‘গান পিরিতি’ নামে প্রথমবারের মতো এ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। এ ছাড়া ভারতের কলকাতা থেকে অংশ নেবেন অনুপম রায়, ইমন চৌধুরী, গানের দল ফসিলস। যুক্তরাজ্য থেকে অনুষ্ঠানে যোগ দিতে আসবেন সাহানা বাজপায়ি।
কলকাতার নজরুল মঞ্চে বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হবে, চলবে রাত ১১টা পর্যন্ত।
এর আগে ভারতে কয়েক বার গেলেও এবারই প্রথম সেখানে এ ধরনের সরাসরি গানের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ হয়েছে ঐশীর। এ জন্য দারুণ খুশি তিনি।
এই সংগীতশিল্পী বলেন, ‘ভেঙ্কটেশের মতো নামকরা প্রযোজনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এত বড় বড় শিল্পীর মঞ্চে গান করব, এটি আমার জন্য বড় অর্জন হবে বলে মনে করি।’
অনুষ্ঠানে কী ধরনের গান করবেন-জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নিজের গানের পাশাপাশি বেশ কয়েকটি বাংলার ফোক গান করার ইচ্ছা আছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply