, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধুকে পিটিয়ে আহত

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধুকে পিটিয়ে আহত

dynamic-sidebar

উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধুকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের পলাশ মীরের স্ত্রী নুরুন্নাহার বেগম বিরোধীয় সম্পত্তি খতিয়ান নং-২০৬, দাগ নং-১৬৩ তে লেবার দ্বারা চাষাবাদের জন্য কাজ করানোর উদ্দেশ্যে গেলে বিবাদী দেলোয়ারা বেগমসহ কয়েকজন মিলে তাতে বাধা প্রদান করে। এর প্রতিবাদ করতে গেলে উল্লিখিত বিবাদীরা তাকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে মামলার বাদী নুরুন্নাহার বেগম জানান, উল্লিখিত সম্পত্তিতে বিজ্ঞ আদালতের আদেশ নং ২৩১৫/২০১৭। চাষাবাদের জন্য নির্দেশ প্রদান করলে আমরা ধান রোপণ করার জন্য জমি তৈরী করতে গেলে বিবাদীরা আমাদেরকে বাধা প্রদান ও হামলা চালিয়ে আমাকে ও আমার বৃদ্ধা শাশুড়ীকে আহত করেছে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার অভিযোগের সত্যতা স্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আস্বাস দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net