, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা
ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৬৮ শিশু নিহত

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৬৮ শিশু নিহত

dynamic-sidebar

তিন মাসের হিসাব নিয়ে জাতিসংঘের নতুন প্রতিবেদন

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ৬৮ শিশু নিহত ও ৩৯ জন আহত হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গত ১৯ জানুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ওই প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত গ্রীষ্মে অর্থাত্ ওই তিন মাসে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আরো বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোট সে সময়ে প্রায় প্রতিদিনই ২০টি করে হামলা চালায়। এর মধ্যে স্কুল এবং সাধারণ মানুষের বাসা-বাড়িও তাদের টার্গেটে পরিণত হয়। সৌদি আরব তাদের মিত্র দেশগুলোকে নিয়ে এই হামলা চালায়। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সৌদি নেতৃত্বাধীন জোট প্রথমদিকে তারা বোমা হামলা চালায়। পরবর্তীতে তারা নৌপথে অবরোধ করে। এরপরে তারা সেখানে তাদের সেনা মোতায়েন করে। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির অনুরোধের পরিপ্রেক্ষিতে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এ হামলা চালাচ্ছে। যাকে তারা নিঃসন্দেহে অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী বলে মনে করে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে শিশুদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। তারা আরো বলেছেন, সাম্প্রতিক সময়ে এ সংখ্যা আরো বেড়েছে। হুতি এবং ইয়েমেন ন্যাশনাল আর্মি এসব শিশুর নিয়োগ দিচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সেখানকার পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে অত্যন্ত খারাপ। যাকে ‘মনুষ্য সৃষ্ট সংকট’ বলে অভিহিত করা হয়েছে। এ প্রসঙ্গে ইয়েমেনের রাজধানী সানা থেকে ইউএনএইচসিআর এর মুখপাত্র শাবিয়া মান্তো জানিয়েছেন, সেখানকার হাজার হাজার লোকের জন্য এখন ত্রাণ খুবই প্রয়োজন। দেশটির মোট জনসংখ্যার ৭৫ শতাংশ লোকেরই আজ এ সাহায্য প্রয়োজন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net