, ,

শিরোনাম :
ময়লাখোলায় পরিবেশদূষণ, বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আহ্বান : এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল জামায়াত আমীরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু
তজুমদ্দিনে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি: নিহত-১

তজুমদ্দিনে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি: নিহত-১

dynamic-sidebar

তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিনের মেঘনায় এমভি তাশরিফ-৩ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিহত ও সাত জেলে আহত হয়েছেন। আহত চার জেলেকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার ১০ ঘণ্টা পর নিহত জেলের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার ভোর ৫ টায় ঢাকা-বেতুয়া রুটে তজুমদ্দিনের চাচড়া সংলগ্ন মেঘনায় ঘন কুয়াশার মধ্যে তাশরিফ-৩ লঞ্চ মাছ ধরারত জাহাঙ্গীর মাঝির ট্রলারটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। এসময় পাশে থাকা তাহের মাঝি ডুবে যাওয়া সাত মাঝি-মাল্লাকে উদ্ধার করলেও সুমন (২৩-পিতা সফিউল্লাহ) নিখোঁজ থাকেন। ঘটনার ১০ ঘণ্টা পরে বিকাল ৩ টার দিকে স্থানীয় জেলেরা নদী থেকে ভেঙে যাওয়া ট্রলারসহ সুমনের লাশ উদ্ধার করেন। ট্রলারে থাকা আহত মালিক মোসলেউদ্দিন জানান, ‘ঘন কুয়াশার মধ্যে আমরাও লঞ্চটি দেখতে পাইনি। হঠাৎ ট্রলারের উপর দিয়ে লঞ্চটি চালিয়ে দিয়ে ডুবিয়ে দেয়, পরে পার্শ্ববর্তী জেলেরা আমাদের ৭ জনকে উদ্ধার করেন।’ এ ঘটনায় আহতরা হলেন-জাহাঙ্গীর মাঝি (৩৮), মঞ্জুর (৪০), জাকির (৩০), মোসলেউদ্দিন (৩৫), ইউনুস (৩৫), মঞ্জু (৩০), বাসেত (৩২)। এদের মধ্যে প্রথম ৪ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাশরিফ-৩ লঞ্চের সুপার ভাইজার আলমঙ্গীর হোসেনের কাছে দুর্ঘটনার কারণ জানতে চাইলে বলেন, ভোর রাতে ঘন কুয়াশার কারণে নৌকাটিকে দেখা যায়নি। তজুমদ্দিন-মনপুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম কুদ্দুছ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net