শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৮

শিরোনাম :
পাথরঘাটায় জাটকাসহ আটক ১

পাথরঘাটায় জাটকাসহ আটক ১

dynamic-sidebar

বরগুন সংবাদদাতাঃ


পাথরঘাটা বিষখালী নদীর মোহনার লালদিয়া থেকে ৬০ কেজি জাটকাসহ ট্রলার আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে জাটকা ধরার অভিযোগে একজন জেলেকেও আটক করা হয়। আটক শাহ আলম ডাকুয়া (৪০) পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলা গ্রামের মো. আব্দুর রসিদ ডাকুয়ার ছেলে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষখালীর লালদিয়া থেকে জাটকা মাছ ধরে ট্রলারে পাথরঘাটা এলাকায় আসছে- এমন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্টগার্ড সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ করে। আটক করে জেলে শাহ আলমকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net