সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪১

শিরোনাম :
ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক
বরিশালে ২৩ জনকে সম্মননা প্রদান

বরিশালে ২৩ জনকে সম্মননা প্রদান

dynamic-sidebar

রিপোর্ট-তালাশ প্রতিবেদকঃ


 

বনার্ঢ্য আয়োজনে শেষ হলে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের তিন দশক পূর্তি উৎসব। ৭ দিন ব্যাপী এ অনুষ্ঠানের গতকাল মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলির সদস্য ঝুনা চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে সমন্বয় পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে এগিয়ে নিয়ে গেছে তাদের ২৩ জনকে সম্মননা ক্রেস্ট ও উত্তেরীও প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপণ করে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন এ্যড. মানবেন্দ্র বটব্যাল। আবৃত্তি পরিবেশন করেন নিখিল সেন, কাজল ঘোষ ও আজমল হোসেন লাবু। পরে গণশিল্পী সংস্থার পরিবেশনায় সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন অধ্যাপিকা দিপ্তী রানী ঘোষ, বিনয় হালদার, সঞ্জয় হালদার, সাঈদ পান্থ, বাসুদেব শর্মা, পীযুষ পাল ও পূর্বা সরকার। পরে খেলাঘরের পরিবেশনায় নৃত্য ও চাপাইনবাবগঞ্জের রসকস এর পরিবেশনায় গম্ভীরা গান পরিবেশিত হয়ে। অপর দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চারুকলা প্রদর্শনী করে চারুকলা বরিশাল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net