রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১০

শহীদ মিনার আঁকলো প্রতিবন্ধী শিশুরা

dynamic-sidebar

মহান একুশে ফেব্রুয়ারি স্মরণে পিরোজপুরের কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নের সন্ধ্যা নদীর বুকে জেগে ওঠা চর আবাসনে বসবাসরত ১০ জন বাকপ্রতিবন্ধী শিশু আঁকলো শহীদ মিনার।

মঙ্গলবার উপজেলার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ভাষা শহীদদের স্মরণে তারা এই ছবি আঁকে।

চার বাক প্রতিবন্ধী শিশুর মা মনজিলা সুবিধাবঞ্চিত এসব শিশুর হাতে কাগজ ও রঙ পেনসিল তুলে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকারী রিয়াজ, দ্বিতীয় স্থান অধিকারী তানজিলা ও তৃতীয় স্থান অধিকারী রিফাতের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুকেই পুরস্কৃত করা হয়।

প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আ. লতিফ খসরু বলেন, শিশুদেরকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং শহীদ মিনারের সাথে পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগ। এসময় আবাসনের সভাপতি চাঁন মিয়া ও শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net