মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বরিশালে মাদক খুঁজতে গিয়ে অস্ত্র উদ্ধার

বরিশালে মাদক খুঁজতে গিয়ে অস্ত্র উদ্ধার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: মাদক খুঁজতে গিয়ে ১৬টি ধারলো অস্ত্র উদ্ধার করেছে বরিশাল নগর গোয়েন্দা পুলিশ। বুধবার ভোররাতে সদর উপজেলার কর্নকাঠীতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইমরান হোসেনের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার কর হয়। তবে এসময় ইমরান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের এসআই হেলালুজ্জামান জানান, এ ঘটনায় পলাতক ইমরানকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।
অভিযুক্ত ইমরান বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের বহিস্কৃত ছাত্র এবং ওই এলাকার মাদক ব্যবসায়ী বাসিন্দা হিসেবে পরিচিত।

এসআই হেলালুজ্জামান আরও জানান, ভোররাতে এক ব্যক্তি ইমরানের কাছ থেকে মাদক কিনে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান টের পেয়ে ইমরান পালিয়ে গেলেও পুলিশ তার বাসায় তল্লাশি করে দেশীয় ১৬টি রামদা ও ছুরি উদ্ধার করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net