রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৯

রুস্তম আলী তালুকদার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

রুস্তম আলী তালুকদার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক: নগরীর ২২নং ওয়ার্ড আজিজ সড়ক এলাকায় রুস্তম আলী তালুকদার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান মঙ্গলবার(২৭ফেব্রুয়ারী) বিদ্যালয়ের সংলগ্ন মাঠ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ মজুমদার.ক্রীড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরকারি বি.এম কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুল ইসলাম ।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা: ২২নং ওয়ার্ড কাউন্সিলর  আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বরিশাল (সদর) মোঃ রফিকুল ইসলাম তালুকদার.২২.২৩ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রেশমি বেগম .সহকারী উপজেলা শিক্ষা অফিসার (বরিশাল সদর) নাসিমা বেগম.মোঃ হালিম খান.মোঃ গিয়াস উদ্দিন.মোঃ শাহিনুল ইসলাম শানু প্রমূখ। শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) অধ্যাপক সাইদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তরা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলা-ধুলা শিক্ষার্থীর প্রতিভা বিকাশে গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও বেশী বেশী আয়োজন করতে হবে। বক্তরা আরো বলেন, গুণ গত শিক্ষার জন্য সম্মিলিতভাবে পথ খুজে বের করা বা পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এতে শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির যৌথ উদ্যোগ প্রয়োজন। আমাদের এখন থেকে ভাবতে হবে আগামি দিন গুলোর জন্য। তবেই আমাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতীর আগামী দিনের নেতেৃত্বের জন্য গড়ে তুলতে পারব। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার উপদেশ প্রদান করেন বক্তরা।পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছাত্র ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলাধুলা উপভোগ করেন। অনুষ্ঠানের ২য় পর্বে অতিথিগন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সম্পুর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ জলিল উদ্দিন.প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান (সুজন) এবং ক্রীড়া পরিচালনায় ছিলেন শিরিন আক্তার.সহকারী শিক্ষিকা  রুস্তম আলী তালুকদার শিশুকল্যান প্রাথমিক বিদ্যালয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net