শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৪

শিরোনাম :
বরিশাল কোতয়ালী থানা পুলিশের হ্যান্ডকাপসহ আসামি পলায়ন

বরিশাল কোতয়ালী থানা পুলিশের হ্যান্ডকাপসহ আসামি পলায়ন

dynamic-sidebar

বরিশাল অফিস:-

গভীর রাতে বরিশালের চরমোনাইতে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আশামি পলায়নের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চরমোনাই ইউনিয়নের রাজারচর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালী মডেল থানা ও ঢাকা কদমতলি থানা পুলিশের যৌথ অভিজানে আটক হওয়া দুই আশামি থেকে একজন হেন্ডকাপসহ পালিয়ে যায়। আটকৃত পলাতক আসামি হল চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের জালাল গাজীর পুত্র ইমরান গাজী। আপর আটককৃত আসামি হল মাইদুল গাজী। বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি আওলাদ হোসেন জানান, ঢাকা কদমতলী থানা থেকে এসআই সবুজ আর আলী এএসআই ইসমাইলসহ একটি টিম আসে চরমোনাই থেকে আসামি ধরার জন্য। তাদের সাথে কোতয়ালী থানা পুলিশের এস আই গোফরান ও শরিফসহ কয়েকজন সহযোগীতা করার জন্য চরমোনাইতে জায়। সেখান থেকে দুই আসমি গ্রেফতার করলে মাইদুল নামের এক আসামি হ্যান্ডকাপসহ পালিয়ে জায়। তবে এ বিষয়ে কোতোয়ালী থানার এস আই গোফরানের কাছে জানতে চাইলে তিনি চরমোনাই জাননি বলে অস্বীকার করেন। তিনি বলেন আমি চরমোনাই জাইনি। কিন্তু কোতয়ালী থানার ওসি স্বীকার করেন যে গোফরান চরমোনাই গেছে। অপরদিকে ঘটনার সময় ও ঘটনার পরে আসামি খুজতে দেখা গেছে গোফরানকে।
সূত্র:-বরিশাল ক্রাইম নিউজ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net