মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নলছিটির ডাকাত কালু র‌্যাবের হাতে আটক

নলছিটির ডাকাত কালু র‌্যাবের হাতে আটক

dynamic-sidebar

বরিশাল অফিসঃ
নলছিটির শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের লিডার কালু গাজী ওরফে ডাকাত কালু র‌্যাবের হাতে আটক হওয়ায় নলছিটির সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আর তারই ধারাবাহিকতায় মিষ্টি বিতরন করেছেন স্থানীয়রা। স্থানীয় মোবেশ্বর আলী জানায়, কালু গাজী দীর্ঘ দিন যাবৎ এলাকায় নানা অপকর্ম করে আসছিলো। তার এই অপকর্মে অতিষ্ট হয়ে পরেছিল একাবাসী কিন্তু অবশেষে প্রশাসনের কাছে আটক হয় কালু গাজী। এতে সাধারন মানুষের মাঝে খুশির আমেজ ফিরে এসেছে। কালু গাজী র্যাবের হাতে আটক হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। উল্লেখ্য, সোমবার গভীর রাতে বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর ‘চরদুয়ারী’ থেকে তাকে আটক করা হয়।’ তিনি ওই এলাকার মৃত হাতেম গাজীর ছেলে।’ আটক কালু গাজীর বাসায় র‌্যাবের টিম তল্লাশী চালিয়ে একটি বিদেশী রিভলবার, একটি ওয়ান শুটারগান এবং ওয়ান শুটার গানের ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।’’ র‌্যাব কার্যালয় থেকে প্রেরিত এক ইমেল বার্তায় জানানো হয়- রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে কালু গাজীর বাসায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কালু গাজীকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে স্বীকার করে যে তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে। পরবর্তীতে কালু গাজীর দেখানো মতে তার নিজ বসতবাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি ওয়ান শুটারগান ও ওয়ানশুটার গানের ০৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। কালুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।’’ এই ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net