, ,

শিরোনাম :
ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক! বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার একই মাঠে মসজিদ-মন্দির, আজান হলে থামে ঢাক-ঢোল বরিশালের মুলাদীতে অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে বাজেট-জনবল সংকট, নদীতে কমছে মাছ বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আলোচনায় একাধিক প্রার্থী, বিএনপিতে মনোনয়ন দৌড়

বরিশালে ১০০ মণ জাটকা জব্দ

dynamic-sidebar

বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা ১০০ মণ জাটকা নিলাম করা হয়েছে। এ ঘটনায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১৮ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদ এ আদেশ দেন।
এর আগে, রোববার ভোরে হিজলা উপজেলার বাউশিয়া নদীতে অভিযান চালানো হয়।বরিশাল নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, হিজলা থেকে একটি নৌকা বোঝাই করে ১৪ জন মৎস্য ব্যবসায়ী জাটকা নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পরে অভিযান চালিয়ে নৌকা ও জাটকাসহ ১৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা জাটকা নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সিদ্ধান্ত হয় এবং আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।ইউএনও আবু জাফর রাশেদ জানান, একই বিষয়ে দু’বার দণ্ডের নিয়ম না থাকায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে জব্দ করা জাটকা নিলামে ১০ জন ব্যবসায়ীর অংশগ্রহণে সর্বোচ্চ দর ২ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net