শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৩

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

বরিশালে ৪৫ মণ জাটকা জব্দ, আটক ১

dynamic-sidebar

বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে শিকার নিষিদ্ধ ৪৫ মণ জাটকা বোঝাই একটি ট্রলার উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার রাতের এই অভিযানে ইব্রাহীম ব্যাপারী নামে একজনকে আটক করা হয়।
ইব্রাহীম ব্যাপারী বাউশিয়া এলাকার মৃত কাঞ্চন ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল হিজলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও শিকার ও পরিবহন নিষিদ্ধ একটি ট্রলার বোঝাই ৪৫ মণ জাটকাসহ ইব্রাহীমকে আটক করে নৌ পুলিশ।
সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইনের ভ্রাম্যমাণ আদালত আটক ইব্রাহীমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং জব্দকৃত ট্রলারটি নিলামে বিক্রির আদেশ দেন। একই সাথে জব্দকৃত জাটকা বিভিন্ন লিল্লাহ বোডিং, এতিমখানা এবং অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানিয়েছেন বরিশাল নৌ পুলিশের পরিদর্শক আবু তাহের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net