শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৭

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
সাবেক মেয়র শওকত হোসেন হিরনের কবরে ফুলেল শ্রদ্ধা

সাবেক মেয়র শওকত হোসেন হিরনের কবরে ফুলেল শ্রদ্ধা

dynamic-sidebar

সাবেক মেয়র শওকত হোসেন হিরনের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বরিশালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআনখানি, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শোকাবহ পরিবেশে বরিশালের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরণের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সোমবার (০৯ এপ্রিল) সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দলীয় কার্যালয়ে এবং হিরনের বাসভবন এলাকা নগরীর দক্ষিণ আলেকান্দার হিরণ পয়েন্টে কোরআনখানি, মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

পরে সকাল ৯টায় বরিশাল মুসলিম গোরস্তানে মরহুম হিরণের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহধর্মিণী সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজসহ মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ফাতেহা পাঠ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এছাড়াও বরিশাল মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সভাপতি জসিম উদ্দিন।

 

শহরের নুরিয়া হাই স্কুল প্রাঙ্গণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। বিকেলে আসর নামাজের পর নগরীর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মসজিদগুলোতে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

 

এ ছাড়া বরিশাল ক্লাব লিমিটেডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net