মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৩

এবার মুলাদীতে ইউপি সচিবকে মারধর করলেন চেয়ারম্যান জাপান

এবার মুলাদীতে ইউপি সচিবকে মারধর করলেন চেয়ারম্যান জাপান

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ


অনৈতিক কর্মকান্ডে সহযোগীতা না করায় এবার ইউপি সচিবকে মারধর করেছেন মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসনাত জাপান। আহত ইউপি সচিবের নাম মেজবাহ উদ্দিন। সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় পরিষদের পাশে একটি দোকানে চা খাচ্ছিল ইউপি সচিব মেজবাহ উদ্দিন। চেয়ারম্যান আবু হাসনাত জাপান তাকে ফোন দিয়ে পরিষদে যেতে বলেন। মেজবাহ উদ্দিন পরিষদে গেলে কিছু না বলেই তার উপর অতর্কিতভাবে হামলা চালায় চেয়ারম্যান জাপান। পরে পরিষদের কর্মচারী ও স্থানীয়রা মেজবাহ উদ্দিনকে উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সূত্র আরো জানায়, চেয়ারম্যান আবু হাসনাত জাপান দীর্ঘ দিন ধরে ইউপি সচিব মেজবাহ উদ্দিনকে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সহযোগীতা করতে বলেন। কিন্তু সহযোগীতা না করে বরং অনৈতিক কর্মকান্ডে বাঁধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায় বলে জানায় একাধিক সূত্র।বর্তমানে ইউপি সচিব মেজবাহ উদ্দিন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ তলায় চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মোঃ আতাহার মিয়া বলেন, আহত ইউপি সচিবের বাড়ি বানারিপাড়ায়। তার অবস্থা অনেকটা আশঙ্কামুক্ত।এব্যাপারে যেকোন সময় মামলা করার কথা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net