রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
পলাশপুরে স্বামীর গোপনে দ্বিতীয় বিয়ে,প্রথম স্ত্রীর আত্মহত্যা

পলাশপুরে স্বামীর গোপনে দ্বিতীয় বিয়ে,প্রথম স্ত্রীর আত্মহত্যা

dynamic-sidebar

বরিশাল নগরীতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় এ নিয়ে অভিমানে প্রথম স্ত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে পলাশপুর এলাকার বসতবাড়ি থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত গৃহবধূর নাম শাহানাজ বেগম (৩৫)। তিনি পলাশপুরের নতুন ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা ও রাজমিস্ত্রী হালিম হাওলাদারের প্রথম স্ত্রী।

প্রতিবেশীরা জানান, হালিম হাওলাদার গোপনে দ্বিতীয় বিয়ে করার পর থেকে শাহানাজের খোঁজখবর রাখতেন না। তার কাছেও আসতেন না। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে শাহানাজ বেগম নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মৃতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net