, ,

শিরোনাম :
বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার একই মাঠে মসজিদ-মন্দির, আজান হলে থামে ঢাক-ঢোল বরিশালের মুলাদীতে অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে বাজেট-জনবল সংকট, নদীতে কমছে মাছ বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আলোচনায় একাধিক প্রার্থী, বিএনপিতে মনোনয়ন দৌড় এসআরবির অভিযানে মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ভোলায় ছুরিকাঘাতে এনজিওকর্মীর মৃত্যু

ভোলায় ছুরিকাঘাতে এনজিওকর্মীর মৃত্যু

dynamic-sidebar

ভোলা: ভোলা সদরের আলীনগর গ্রামে কিস্তির টাকা তুলতে গিয়ে ছুরিকাঘাতে বিল্লাল হোসেন নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে ওই গ্রামের হাজীরহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিল্লাল সদরের বাপ্তা কানাইনগর গ্রামের বাসিন্দা। তিনি হিড বাংলাদেশের এনজিওকর্মী ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির আহমেদ জানান, দুপুরে বিল্লাল আলীনগর গ্রামের হাজীরহাট সংলগ্ন এলাকায় দুলু বেগমের বাড়িতে কিস্তির টাকা তুলতে যান। এ সময় টাকা নিয়ে মা দুলু বেগম ও তার ছেলে বিল্লালের সঙ্গে এনজিওকর্মী বিল্লালের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা এনজিওকর্মী বিল্লালকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে বিল্লাল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net