, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
ভোলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ দুই বোন

ভোলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ দুই বোন

dynamic-sidebar

ভোলা প্রতিবেদক ॥ ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে দুর্বৃত্তদের ছোড়া এসিডে তানজিন আকতার সনিয়া (১৬) ও মারজিয়া (৮) নামের দুই বোন দগ্ধ হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নীল গাজি রাড়ি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত দু’বোন ওই এলাকার হেলাল রাড়ির মেয়ে। মঙ্গলবার সকালে তাদের ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার্ড করেন।
সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধারী ছাত্রী দগ্ধ তানজিন আকতার সনিয়া জানান, রাতে ভাত খেয়ে ছোট বোন মারজিয়াকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়ে। মধ্য রাতে হঠাৎ কে বা কারা তাদের লক্ষ্য করে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে সনিয়ার মখমণ্ডল, বুক ও গলা ঝলসে যায়। এছাড়াও ২য় শ্রেণীর ছাত্রী ছোট বোন মারজিয়ার বুক ও হাতের কিছু অংশ দগ্ধ হয়।
এ সময় সনিয়া অভিযোগ করে বলেন, তাদের বাড়ির পাশে রাজিব নামের এক যুবক দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে তিনি রাজি না হওয়ায় রাজিব বিভিন্ন সময় মোবাইলে উত্ত্যক্ত করাসহ হুমকি দিয়ে আসছিল।
এসব কারণেই রাজিবই এসিড নিক্ষেপ করেছে বলে ধারণা করছে সনিয়া।
ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও তৈয়বুর রহমান জানান, আহত তানজিমের বাম চোখের অবস্থা গুরুতর। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তার ছোট বোন মারজিয়া শঙ্কামুক্ত।
খবর পেয়ে এসিডদগ্ধ দের দেখতে হাসপাতালে ছুটে আসেন জেলা পুলিশ সুপার মোকতার হোসেন জানান। ভোলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন জানান, এ ঘটনায় সকালেই জড়িত ইউসুব ও রাজিবের বাবাকে পুলিশ আটক করেছে। এছাড়া রাজিবকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net