পিরোজপুরের ইন্দুরকানীতে ৪ দিনেও খোঁজ মেলেনি ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসানের (২২)। তিনি ৪ নম্বর চরবলেশ্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বাবা মো. মোস্তাফিজুর রহমান হাওলাদার বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় থানায় জিডি করেছেন তার পরিবার।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বরিশালটাইমসকে ছাত্রলীগ নেতার নিখোঁজের ঘটনায় জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান হাওলাদারের ছেলের নিখোঁজের বিষয়ে সোমবার থানায় একটি জিডি হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, মেহেদী হাসান ১২ মে সকালে বাড়ি থেকে খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক ইনিস্টিটিউটে পরীক্ষার ফরম পূরণের জন্য বাড়ি থেকে খুলনা যায়।
কিন্তু ১৩ মে ফরম পূরণ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি।
মেহেদীর বাবা মোস্তাফিজুর রহমান হাওলাদার বরিশালটাইমসকে জানান, ওই দিন দুপুর ১২ টার দিকে স্ত্রীর সাথে কথা বলার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল যায়গায় খোঁজ নিয়ে তার কোন সন্ধান মেলেনি। সোমবার বিকালে ইন্দুরকানী থানায় জিডি করা হয়েছে।’
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply