মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৩

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
বরিশালে মরা গরুর মাংস বিক্রির সময় কসাই আটক

বরিশালে মরা গরুর মাংস বিক্রির সময় কসাই আটক

dynamic-sidebar

রমজানের প্রথম দিন শুক্রবার সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সরহাট বাজারে মরা গরুর মাংস বিক্রি করার সময় জুয়েল ঘরামী নামের এক কসাইকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ৫২ কেজি মাংস জব্দ করে বিনস্ট করে। একইসাথে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কসাই জুয়েলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্ত জুয়েল কসাই (৩০) একই উপজেলার বাগধা ইউনিয়নের নিমারপাড় গ্রামের সেকেন্দার ঘরামীর পুত্র। জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সোবহান মিয়া প্রথম রমজানেরদিন এতিমদের ইফতার করানোর জন্য শুক্রবার সকালে পয়সরহাট বাজারের জুয়েল কসাইর কাছে গরুর মাংস ক্রয় করতে যায়। এসময় মাংসের রং দেখে তার সন্দেহ হলে মরা গরুর মাংস বলে জুয়েলকে সে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে জুয়েল তাকে বিষয়টি চেঁপে যাওয়ার অনুরোধ করেন। বিষয়টি মুহুর্তের মধ্যে ছড়িয় পরলে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজ খবর নিয়ে জানতে পারেন জুয়েল ভোর রাতে দুটি গরু জবাই করলেও এরমধ্যে একটি গরু মৃত ছিল। স্থানীয়রা কসাই জুয়েলকে আটক করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলকে জানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net