বরিশালের উজিরপুর উপজেলা থেকে দরিদ্রদের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোঃ দেলোয়ার হোসেন ভুট্টো নামে এক প্রতারককে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৭ মে) উপজেলার ওটরা ইউনিয়নের পূর্বকেশবকাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন ভুট্টো পূর্বকেশবকাঠি গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।র্যাব সূত্রে জানাগেছে, দেলোয়ার হোসেন ভুট্টো ২০১৬ সালে অসহায় ও দরিদ্র মানুষকে ঘরবাড়ি ও গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ কোটি ৪২ লাখ টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় গত ৮ মে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি মামলা করেন এনজিওকর্মী সোহেলী রহমান। এর পরে বেশ কয়েকদিন পলাতক ছিলেন দেলোয়ার হোসেন ভুট্টো। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্সের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতারক দেলোয়ার হোসেন ভুট্টোকে আটক করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply