বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫৫

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
বাবুগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা শাহিন গ্রেপ্তার !

বাবুগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা শাহিন গ্রেপ্তার !

dynamic-sidebar

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম অভিযান চালিয়ে শাহিন রানা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে। শনিবার বেলা আড়াইটার দিকে তাকে উপজেলার এয়ারপোর্ট মোড় নামক এলাকা থেকে আটক করা হয়। আটক শাহিন রানা উপজেলা যুবলীগের কমিটি কোন পদ নেই বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি। তবে তিনি আগামীতে এই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। সাহিন রানা বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপনের লোক বলে সর্বজন পরিচিত। বরিশাল র‌্যারের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে শামিম রানাকে আটক করেছে। পরবর্তীতে তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net