বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
আইপিএলে সাকিবকে নিয়ে অদ্ভুত জরিপ

আইপিএলে সাকিবকে নিয়ে অদ্ভুত জরিপ

dynamic-sidebar

জরিপের ফল বলছে, শ্মশ্রুধারী সাকিবকেই বেশি পছন্দ দর্শকদের। ছবি: ফেসবুককোনো রেকর্ড-পরিসংখ্যান কিংবা পারফরম্যান্সের কারণে নয়, গতকাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সাকিব আল হাসানকে অন্য এক কারণে বারবার দেখাচ্ছিল টিভি ক্যামেরা। সাকিবের দুটি ছবি নিয়ে বারবার তুলনা করা হচ্ছিল। একটি গতকালের, অন্যটি গতকালের আগের। ক্রিকেটীয় কোনো বিষয় নয়, সাকিবকে নিয়ে অদ্ভুত একটা জরিপ করে ফেলা হলো। দাড়িসহ নাকি ক্লিন শেভড—কোন সাকিবকে বেশি ভালো লাগে?

আইপিএলের শুরু থেকেই শ্মশ্রুধারী সাকিবকে দেখা গেছে। কাল কলকাতার বিপক্ষে দেখা গেল ক্লিনশেভড চেহারায়। ধারাভাষ্যকারেরা সাকিবের দুই ‘লুক’ নিয়ে বেশ মজার আলোচনা শুরু করলেন। একটা পর্যায়ে বিষয়টি আর হালকা বিষয় রইল না, সাকিবের দুই ‘রূপ’ রীতিমতো জরিপের বিষয় হয় দাঁড়াল। টিভিতেই প্রশ্নটা করা হলো, কোন সাকিবকে আপনার বেশি ভালো লাগে? আইপিএলের ওয়েবসাইটে জরিপের ফলাফলে দেখা গেল, রাত আটটা পর্যন্ত ভোট পড়েছে ৮৭ হাজারে বেশি। ৫৫ শতাংশ দর্শক ভোট দিয়ে জানিয়েছেন, দাড়িওয়ালা সাকিবকে তাঁদের বেশি ভালো লাগে। বাকি ৪৫ শতাংশ সাকিবের ক্লিনশেভড চেহারার পক্ষে।
সব সময়ই সিরিয়াস বিষয়েই যে আলোচনা হতে হবে তা নয়; ব্যাট-বলের লড়াইয়ের ফাঁকে কখনো কখনো হালকা বিষয়েও বিপুল আগ্রহ তৈরি হয় দর্শকদের—সাকিবের দুই চেহারা নিয়ে যেটা হয়েছে। নইলে ৮৭ হাজার মানুষ কেন এই জরিপে অংশ নেবেন!

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net