, ,

শিরোনাম :
পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মা ইলিশ রক্ষায় সহায়তার জের: তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা, ১০ লাখ টাকা দাবি। কাউন্টারে নেই কেবিনের টিকিট, দ্বিগুণ দামে মিলছে কালোবাজারে নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক! বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার
ঢাকা ও দক্ষিণাঞ্চলে আরও ৪-৫ দিন বৃষ্টি হতে পারে

ঢাকা ও দক্ষিণাঞ্চলে আরও ৪-৫ দিন বৃষ্টি হতে পারে

dynamic-sidebar

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ অনেক জায়গায় আজ রোববার সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও ২৭ থেকে ২৮ মে তা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়।

আজ সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ শ্রীমঙ্গলে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চাঁদপুরে ৫২ মিলিমিটার ও ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের অনেক জায়গায় বৃষ্টি ও ছোট আকারের কালবৈশাখী অব্যাহত থাকবে। সেই সঙ্গে বিজলি চমকানোসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন আজ বাসসকে জানান, ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে আরও চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে যশোর ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net