বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৮

শিরোনাম :
ভোলায় জমিজমার বিরোধে: গৃহবঁধুকে নির্যাতন

ভোলায় জমিজমার বিরোধে: গৃহবঁধুকে নির্যাতন

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি ॥ ভোলা শহরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে তানিয়া (২৫) নামের এক গৃহবঁধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গৃহবঁধু ভোলা পৌরসভার ৫ নং ওয়ার্ডের নুর হোসেনের স্ত্রী। গৃহবঁধু তানিয়া বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে ভোলা সদর থানায় তানিয়া বাদি হয়ে একটি অভিযোগ দ্বায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, গৃহবঁধু তানিয়া গংদের সাথে বিবাদী একই ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২০ মে রবিবার সন্ধা ৬ টার সময় একটি মরিচ গাছকে কেন্দ্র করে বিবাদী মোঃ শিপু (৩০), মোঃ তরিকুল ইসলাম (৩৫), মোসা. শারমিন আক্তার (২৫), মোসা. রোকেয়া বেগম (২৫), ও মোসা. আসমা বেগম (২৭), তানিয়াকে একা পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক ফুলা জখম করে, একপর্যায়ে গৃহবধু তানিয়াকে মেরে ফেলার জন্য ঘরে থাকা দা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তানিয়ার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে বিবাদীরা পালিয়ে যায়। প্রতিবেশীদের সহযোগীতায় তানিয়াকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করান হয়। পরে তানিয়া বাদি হয়ে ভোলা সদর থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন।এ অভিযোগের বিষয়ে ভোলা সদর থানায় আলাপ করলে তারা বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনা স্থলে ছুটে গিয়েছি। এখন অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net