বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৮

শিরোনাম :
বরিশাল রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫২

বরিশাল রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫২

dynamic-sidebar

বরিশাল রেঞ্জ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলা থেকে ৫২ জনকে আটক করা হয়েছে। আটকরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী বলে দাবি করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে ৩৭টি মামলা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৬১৩ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা, সাড়ে ৩ কেজি গাঁজার গাছ ও ৩০০ মিলিলিটার দেশি মদ তৈরির উপকরণ।

মাদকবিরোধী বিশেষ অভিযানে পটুয়াখালী জেলায় আটকের সংখ্যা সবচেয়ে বেশী। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় আটক করা হয়েছে ২২ জনকে। এছাড়া বিভাগের পিরোজপুর জেলায় ১১ জন, বরিশাল জেলায় ৯ জন, বরগুনা জেলায় ৪ জন,ঝালকাঠী জেলায় ৩ জন, এবং ভোলায় ৩ জনকে আটক করা হয়েছে।

 

বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ জানান, পুলিশ সদর দফতরের নির্দেশে দেশব্যাপী চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় রেঞ্জ পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করেছে। ১০ রোজা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net