মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০২

শিরোনাম :
তরুণ সাংবাদিকদের ভরসাস্থল আরিফিন তুষারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ঢাকা-বরিশাল মহাসড়ক ভাঙ্গা-ভুরঘাটা ৪৭ কিলোমিটার সড়ক ঝুকিপুর্ন: নিত্য দুঘর্টনায় প্রানহানীর সংখ্যা বাড়ছে ব্রিজের ঢালে ওভারটেকিং, গ্রিনলাইন বাসের ধাক্কায় ববির রসায়ন বিভাগের তিন শিক্ষার্থী আহত প্রকৃত আসামি বিদেশে, নামে মিল থাকায় জেলেকে কারাগারে পাঠালো পুলিশ হাসানাত ও এসপির নির্দেশে টিপু-কবিরকে ‘ক্রসফায়ার’ লোডশেডিং-জ্বালানি সংকটে শেবাচিমে কমেছে অস্ত্রোপচার নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্ন, অপারেশনের পর তরুণীর মৃত্যু গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে ‘আত্মগোপনে’ থাকা সমিতির মালিক গ্রেপ্তার বিসিবির নতুন টুর্নামেন্ট হবে খুলনা ও বরিশালে সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

বরিশালে এক হাজার পঞ্চাশ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

dynamic-sidebar

বরিশাল শহর থেকে নুরে আলম নামে এক মাদক বিক্রেতা গ্রেপ্তারের পরে তার পেট থেকে পায়ূপথের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ মে) বেলা ১২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এই মাদক ব্যবসায়ির পেটে পায়ূপথের মাধ্যমে ইয়াবাগুলো উদ্ধার করেন।

আটক নুরে আলম লক্ষীপুর জেলার চরশীতা গ্রামের মৃত আব্দুর হাসেমের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার (এসি/ডিবি) নাসির উদ্দিন মল্লিক জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে শহরের রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে নুরে আলমকে ইয়াবাসহ  গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাবাদে নিশ্চিত হওয়া গেছে নুরে আলম বিপুল পরিমাণ ইয়াবা মলদ্বারে ঢুকিয়ে নিয়ে আসছেন।

সেখান থেকে তাকে শেবাচিমে নিয়ে পেটে অস্ত্রোপচার করে ‍এক হাজার পিস ইয়াবা বের করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net