সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:২১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
সঠিক সময়ের আগেও বিয়ে দেয়া যাবে ছেলে-মেয়েদের

সঠিক সময়ের আগেও বিয়ে দেয়া যাবে ছেলে-মেয়েদের

dynamic-sidebar

তালাশ ডেক্সঃ


বাল্য বিয়ে আইনে ১৮ বছরের আগে মেয়ে এবং ২১ বছরের আগে ছেলেদের বিয়ে দেয়া নিষেধ থাকলেও জরুরি প্রয়োজনে অভিভাবক ও আদালতের সম্মতিতে সঠিক সময়ের আগে ছেলে-মেয়েদের বিয়ে দেয়া যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

 

বুধবার দুপুরে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাব-রেজিস্টারদের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

মন্ত্রী আনিসুল হক বলেন, বাল্য বিয়ে আইনটি অত্যন্ত পরিষ্কার। আইনে সব সময় জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে বিশেষ ব্যবস্থা থাকে। ঠিক সেই রকমভাবেই বাল্য বিয়ে আইনেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যা শুধু মাত্র জরুরি পরিস্থিতিতে আদালত ও অভিভাবকদের সম্মতিক্রমে সঠিক সময়ের আগে ছেলে-মেয়েদের বিয়ে দেয়া যাবে।

গত দুই মাস ধরে ৩০ জন সাব-রেজিস্টারদের নিয়ে চলা বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী রেজিস্টারদের মাঝে সনদ দেয়া হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net