বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
শোলনা এলাকায় শাহ্ আলমের ভেরাজালে আব্দুল খালেক (!)

শোলনা এলাকায় শাহ্ আলমের ভেরাজালে আব্দুল খালেক (!)

dynamic-sidebar

বরিশালে পূর্ব শত্রুতার জের ধরে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে দিয়ে যৌন হয়রানীর অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শোলনা গ্রামের আমিন বাড়ী পোল সংলগ্ন এলাকায় ঘটেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় আমিন বাড়ি পোল এলাকার শাহ্ আলম পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আব্দুল খালেক কে  এক ভারসাম্যহীন মহিলা দিয়ে নাটকীয়ভাবে জোড় করে পোলের পাশে নিয়ে যায়। পরে শাহ্ আলম ডাক-চিৎকার দিয়ে স্থানীয়দের কাছে বলতে থাকে এই মহিলাকে আবুল খালেক যৌন হয়রানীর চেষ্টা চালিয়েছেন। প্রথমে শাহ্ আলমের নাটকীয়তা না বুঝতে পেরে স্থানীয়রা আবুল খালেককে আটক করে। পরে ঘটনাস্থলে সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রেহানা বেগম উপস্থিত হয়ে বিষয়টি উভয় পক্ষকে নিয়ে  মিমাংসা করে দেয়। তিনি সাংবাদিকদের জানায়, এই মানসীক ভারসাম্যহীন মহিলাটি মাধবপাশা, কাশিপুর সহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে এবং তাকে যদি কেউ কোন খাবার দিয়ে যা শিখিয়ে দেওয়া হয় সেটাই তিনি বলে থাকেন, এমনটাই ঘটেছে ঐ দিন রাতে। আলকাছ, সাজু সহ স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, আব্দুল খালেকের উপর দীর্ঘদিন ধরেই শাহ্ আলম নানা ভাবে চাপ সৃষ্টি করে থাকেন। খালেককে কোন ভাবে ঘায়েল করতে না পেরে এবার যৌন হয়রানীর মতো জঘন্য একটা বিষয় দিয়ে ফাঁসানোর চেষ্টা চালিয়েছেন। সত্তার (৬৯) নামে এক মুসুল্লি জানায়, আব্দুল খালেক একজন ভালো মানুষ, তার সাথে যে ঘটনা ঘটেছে এটি কাম্য না।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net