বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
সরোয়ারকে মনোনায়ন দেয়ায় বরিশালে মিষ্টি বিতরন

সরোয়ারকে মনোনায়ন দেয়ায় বরিশালে মিষ্টি বিতরন

dynamic-sidebar

সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিএনপির মেয়র প্রার্থী করার খবরে বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নেতাকর্মীরা। রোববার (২৪ জুন) সন্ধ্যার দিকে ঘোষণা আসার পরেই আনন্দ উল্লাস শুরু হয়ে যায়।

পরক্ষণে শহরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির কার্যালয় সম্মুখে বরিশাল মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন,সামসুল আলম সামসু, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, মিজানুর রহমান পলাশ ও শহিদুজ্জামান আনিস।

অপরদিকে মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে আরও একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন, মহানগর সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জেলা সম্পাদক রফিকুল ইসলাম জনি, মহানগর সাংগঠনিক জাবের আবদুল্লাহ্ সাদি ও জেলা সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net