, ,

শিরোনাম :
চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল নজরুল বর্ষের চিত্রাঙ্কনে বাজিমাত, এবার জাতীয় পর্যায়ের অপেক্ষায় খুদে পার্থ কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার সাত উজিরপুর ভূমি অফিসের ২ কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক বরিশাল ক্যাডেট কলেজ এলাকায় ডোবায় ইতালি পরিবহনের বাস আবারো বেদখল হচ্ছে বরিশালের বেলস পার্ক
সরোয়ারকে মনোনায়ন দেয়ায় বরিশালে মিষ্টি বিতরন

সরোয়ারকে মনোনায়ন দেয়ায় বরিশালে মিষ্টি বিতরন

dynamic-sidebar

সিটি কর্পোরেশন নির্বাচনে কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিএনপির মেয়র প্রার্থী করার খবরে বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নেতাকর্মীরা। রোববার (২৪ জুন) সন্ধ্যার দিকে ঘোষণা আসার পরেই আনন্দ উল্লাস শুরু হয়ে যায়।

পরক্ষণে শহরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির কার্যালয় সম্মুখে বরিশাল মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন,সামসুল আলম সামসু, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, মিজানুর রহমান পলাশ ও শহিদুজ্জামান আনিস।

অপরদিকে মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে আরও একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন, মহানগর সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জেলা সম্পাদক রফিকুল ইসলাম জনি, মহানগর সাংগঠনিক জাবের আবদুল্লাহ্ সাদি ও জেলা সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net