বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে
বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়

dynamic-sidebar

শামীম আহমেদ॥ যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ইউসুফ সিকদারকে ফাঁসির দন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালেতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত ইউসুফ সিকদার (৩২) জেলার হিজলা উপজেলার ইন্দুরিয়া গ্রামের হারুন সিকদারের পুত্র। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, হত্যার ঘটনার চার বছর পূর্বে দন্ডপ্রাপ্ত ইউসুফ সিকদারের সাথে হিজলার মেমানিয়া গ্রামের ফারুক সিকদারের কন্যা কুলসুম বেগমের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে কুলসুম বেগমের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনে যৌতুক দাবী করে আসছিলো। তারই প্রেক্ষিতে কুলসুমের বাবা ও মামলার বাদি ফারুক ফকির নগদ দুই লাখ টাকা ও এক লাখ টাকা মূল্যের তিনটি গরু প্রদান করেন। এতেও কুলসুম বেগমের স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন সন্তুষ্ট না হয়ে আরও দুই লাখ টাকা যৌতুক দাবী করেন। এ টাকা দিতে অস্বীকৃতি জানায় কুলসুমের পিতা। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারী দুপুরে কুলসুমকে মারধর করে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিনই নিহত কুলসুমের পিতা ফারুক সিকদার বাদি হয়ে ছয় জনের বিরুদ্ধে হিজলা থানায় একটি মামলা দায়ের করেন। একইবছরের ৯ মে হিজলা থানার এসআই মোঃ আসাদুজ্জামন হাওলাদার নিহত কুলসুমের স্বামী ইউসুফ সিকদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net