, ,

শিরোনাম :
পুলিশের কিনবে ৫৮৩০ গাড়ি, ভাঙ্গা-বরিশাল হবে চারলেন বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক স্পিকারের সঙ্গে দেখা করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মা ইলিশ রক্ষায় সহায়তার জের: তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা, ১০ লাখ টাকা দাবি। কাউন্টারে নেই কেবিনের টিকিট, দ্বিগুণ দামে মিলছে কালোবাজারে নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু পর্যটন কার্নিভালে যোগ দিতে যাওয়ার পথে বাস খাদে, ২৫ যাত্রী আহত ইশরাকের পথে হেঁটে বিপাকে বরিশাল বিএনপি নেতা ফারুক! বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার
নাইজেরিয়ার বিপক্ষে দেখা যাবে সেরা আর্জেন্টিনাকে

নাইজেরিয়ার বিপক্ষে দেখা যাবে সেরা আর্জেন্টিনাকে

dynamic-sidebar

স্পোর্টস ডেস্ক :আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গড়পড়তা পারফরম্যান্স। এর পরেই সমালোচনায় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। কোচের ভূমিকা এবং খেলোয়াড়দের নিঙরে দেওয়া নিয়ে কথা ওঠে সবখানে। আর্জেন্টিনার এমন বাজে পারফরম্যান্স বিশ্বকাপে আর দেখা যায়নি। মেসির অধীনে এমন হতশ্রী পারফরম্যান্স হতাশ করেছে ফুটবল অনুরাগীদের। তবে নাইজেরিয়ার বিপক্ষেই সেরা আর্জেন্টিনা দলকে দেখা যাবে বলে মনে করেন আর্জেন্টিনার সাবেক কোচ মার্সেলো বিয়েলসা।

সদ্যই ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের কোচ হয়েছেন ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে ডাগআউট গরম করা মার্সেলো বিয়েলসা। দলের প্রতি অগাধ বিশ্বাসও রয়েছে তার। তিনি বলেন, ‘আমার দলের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। আমি বিশ্বাস করি, মেসির অধীনের দলের খেলোয়াড়দের কোয়ালিটি আরো প্রতীয়মান হবে। এই কোচিং স্টাফদের অধীনেই তারা ভালো করবে।’

আর্জেন্টিনার কোচের পদ ছাড়লেও কোচিং চালিয়ে গেছেন বিয়েলসা। দীর্ঘদিন ছিলেন ফ্রেঞ্চ ক্লাব মার্শেইর কোচ। আর্জেন্টিনা নিয়ে বলেন, ‘আর্জেন্টিনার কোচিং স্টাফের ওপর আমার বিশ্বাস রয়েছে এবং খেলোয়াড়দের ওপরেও। আমি খুবই উত্তেজিত নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে। আশা করছি, আমাদের সেরা খেলাটাই এই ম্যাচে দেখব।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net