শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৭

বাউফলে মাকে হত্যার চেষ্টা, ছেলে আটক

dynamic-sidebar

পটুয়াখালীর বাউফলে ছেলের কাছে ভরন পোষন চাওয়ায় মাকে নির্মমভাবে পিটিয়ে জখম করার পাশাপাশি হত্যার চেষ্টা চালিয়েছে তাঁর ছেলে ও ছেলের স্ত্রী। পাষন্ড ওই ছেলের নাম জালাল সর্দার(৪২) ও তাঁর স্ত্রীর নাম শারমিন বেগম (২৫)। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাউফল ইউনিয়নের পশ্চিম বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে ।
নির্যাতনের শিকার আহত জমিলা খাতুন জানায়, দীর্ঘদিন ধরে তাঁর ছেলে জালাল তাঁর কোনো ভরন পোষন দেয় না। এ কারনে ঘটনার দিন সকালে সে তাঁর ছেলে জালাল সর্দারকে ভরন পোষন করার কথা বলতে গেলে জালাল ও তাঁর স্ত্রী শারমিন উত্তেজিত হয়ে প্রথমে তাকে মুগুইর (মুগ ডাল ছাড়াতে কাঠ দিয়ে বানানো এক ধরনের গাব গাছের তৈরী মোটা লাঠি) দিয়ে উপর্যুপরি পিটিয়ে জখম করে। এরপর তাঁর ছেলে জালাল তাকে ইট দিয়ে আঘাত করে তাঁর মাথা ফাটিয়ে দেয়। এসময়ে জমিলা খাতুনের এক নাতি আমিনুল (২৪) এগিয়ে এলে তাকেও বেধড়ক পিটিয়ে জখম করে জালাল ও তাঁর স্ত্রী। পরে বাড়ির আঙিনায় কাদার মধ্যে তাঁকে উলঙ্গ করে ফেলে দা দিয়ে জবাহ করতে গেলে জমিলা খাতুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে জালাল ও তাঁর স্ত্রীর হাত থেকে তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে বাউফল বাউফল থানায় অভিযোগ করলে এস আই আনোয়ার ছেলে জালাল সর্দারকে আটক করে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে এসআই আনোয়ার জালাল সর্দারকে আটক করে থানায় নিয়ে আসে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net