মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৯

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫
শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তনই আমার প্রথম কাজ: মনীষা

শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তনই আমার প্রথম কাজ: মনীষা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার || বাসদের মেয়র প্রার্থী ডা: মনীষা চক্রবর্ত্তী বলেছেন, শ্রমিক মাত্রই অবহেলা-নিপীড়নের শিকার। তার মধ্যে সবচেয়ে নিগৃহীত ও অবমূল্যায়নের শিকার রিক্সা শ্রমিক। পেটের দায়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা মানুষকে বহন করে তাদের জন্য এ সমাজে মর্যাদার কোন আসন নেই।

কর্মসংস্থানের কোন ব্যবস্থ্যা করা না হলেও, নানা সময়ই এই রিক্সা শ্রমিকদের উপর চলে নানা ধরনের নির্যাতন-নিপীড়নের ঘটনা। চলে নানা ধরনের প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজি। এ সকল সমস্যায় রিক্সা শ্রমিকদের জীবন আজ জর্জরিত। আমি মনে করি, বরিশালের রিক্সা ভ্যান শ্রমিকদের এই নতুন ইউনিয়ন অবশ্যই এই শ্রমিকদের সমস্যা সংকট দূর করতে সর্বদাই কার্যকর ভূমিকা রাখবে।

আমি সবসময়ই এই রিক্সা শ্রমিকদের সকল আন্দোলনে পাশে ছিলাম। তাদের জন্য পুলিশী নির্যাতনের শিকার হয়ে জেল খেটেছি। ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে আমার প্রথম এবং প্রধান কাজ হবে এই শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। গতকাল ‘বরিশাল রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন’ নামে একটি নতুন শ্রমিক সংগঠনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দুলাল মল্লিক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net