শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৫

বরিশালে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

বরিশালে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

dynamic-sidebar

নিজস্ব প্রতবেদক।। বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এ পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ের জেরে গতকাল দুপুর সোয়া বারোটার দিকে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাবনী কাঠী গ্রামের হাওলাদার বাড়ির মৃত আশ্রাবআলীর পুত্র সাবেক ইউপি সদস্য মোঃ সেলিম হাওলাদার (৬০)কে দেশীয় অশ্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করা হয় । আহত সেলিমের মাথায় ১২ টি সেলাই লেগেছে বলে জানায় শেবাচিম হাসপাতালের করতব্যরত চিকিৎসক।শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক সোয়া বারোটার দিকে স্থানীয় বাসিন্দা মোঃ কোরবান জরুরী বিভাগে সেলিম হাওলাদার (৬০)কে রক্তাক অবস্থায় নিয়ে আসেন। তার শরিরে, মাথায়, ডান হাতে, ও দুই পায়ে কাটার জখম পাওয়া যায়। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জানান, রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আন্তঃবিভাগে পুরুষ ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরে ৪ টি স্থানে মোট ১২ টা সেলাই দেওয়া হয়েছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত না। এদিকে ঘটনার বিষয়ে হাসপাতাল ও পরিবারের বক্তব্য অনুযায়ি জানা গেছে, বিগত ৬ বছর আগে থেকে জমিজমা সংক্রান্ত পারিবারিক মামলার জেরে শনিবার দুপুরে সেলিম তার বাড়িতে দুপরের খাবার খেতে আসলে তাকে দেখে অশ্লিল কথা বলে ওঠে পতিপক্ষরা সেলিম তারই প্রতিবাদ করতে গেলে আলাউদ্দীন (কালু),মন্জু,বেগম,এবং সাব্বির সহ ৪/৫ জন এলোপাতারি দেশীয় অশ্র দিয়ে কুপিয়ে জখম করে।সেলিমের ডাকচিতকার শুনে স্থানীয় বাসিন্দা কোরবান তাকে উদ্বার করে বরিশাল শেবাচিমে ভর্তি করে।এঘটনায় পরিবারের পক্ষে থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।ঘটনার ৯ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করেনি পুলিশ । এব্যাপারে কতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার সত্য রঞ্জন দত্য জানান এখন পর্যন্ত এরকম কোন ঘটনা আমি শুনিনি তবে অভিযগ পেলে অবশ্যই ব্যাবস্থা গ্রহন করবো

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net